০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পরমাণু অস্ত্র নিয়ে ট্রাম্পের মন্তব্য, রাজা চার্লসও একমত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যেন কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে—এই অবস্থানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসও তার সঙ্গে একমত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র সফরকালে কংগ্রেসে ভাষণ দেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। একই দিন হোয়াইট হাউসে তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন তিনি। সেই অনুষ্ঠানে ইরান ইস্যু নিয়ে বক্তব্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প বলেন, ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে রাজা চার্লসও একই মত পোষণ করেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জানান, তার প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে এবং পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে।

ইরানকে প্রতিপক্ষ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা সামরিকভাবে তাদের পরাজিত করেছি। আমরা কখনোই তাদের হাতে পরমাণু অস্ত্র যেতে দেব না।’

অন্যদিকে কংগ্রেসে দেওয়া ভাষণে রাজা চার্লস বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেস এমন একটি জায়গা যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতার বিষয়গুলো তুলে ধরা হয়, আর সে কারণেই তিনি গভীর সম্মান নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৩১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
২৯ Time View