০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর অভিজাত বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীটির ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, বুধবার (৬ মে) নিহত ব্যক্তি হলেন রাদওয়ান ফোর্সের অপারেশনস কমান্ডার মালেক বাল্লুত।

লেবাননের আরেক নিরাপত্তা সূত্র জানায়, রাদওয়ান ফোর্সের নেতারা একটি বৈঠকে ছিলেন। এ সময় ইসরাইলি হামলায় ওই অ্যাপার্টমেন্ট লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে এটিই প্রথম ইসরাইলি হামলা।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের সঙ্গে আলোচনার পর রাদওয়ান ফোর্সের এক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলার নির্দেশ দেওয়া হয়।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
২৪ Time View