ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে বলে আশা ট্রাম্পের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে তিনি মনে করছেন। একই সঙ্গে হরমুজ প্রণালির অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে তৈরি অচলাবস্থা নিরসনে সমঝোতার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৭ মে) দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এসব কথা বলেন।
তিনি বলেন, “আপনারা যখন চলমান ঘটনাগুলো দেখবেন, তখন বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণে আমরা এসব করছি। আমরা তাদের পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দিতে পারি না।”
ট্রাম্প আরও দাবি করেন, বেশির ভাগ মানুষ যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করছে এবং খুব দ্রুতই এই সংঘাতের সমাধান হবে।
এর আগে বুধবার ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ না করে, তাহলে আবারও ইরানে ভয়াবহ বোমা হামলা চালানো হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরান শর্ত মেনে নিলে ‘এপিক ফিউরি’ অভিযান বন্ধ করা হবে। একই সঙ্গে তুলে নেওয়া হবে চলমান অবরোধ, ফলে ইরান ও হরমুজ প্রণালি আবারও সবার জন্য উন্মুক্ত হবে।
সূত্র: আলজাজিরা।





















