০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব আমদানির ওপর আরোপিত ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

আদালত জানিয়েছে, ১৯৭৪ সালের ট্রেড আইনের আওতায় এই শুল্ক আরোপের যথেষ্ট আইনি ভিত্তি নেই। একইসঙ্গে মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফেরত দিতে এবং ভবিষ্যতে তাদের ক্ষেত্রে এই শুল্ক কার্যকর না করার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি, যাতে এই ধরনের শুল্ক আরোপকে বৈধ বলা যায়।

তবে আদালতের এই সিদ্ধান্ত আপাতত শুধু মামলাকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য আমদানিকারকদের জন্য শুল্ক জুলাই পর্যন্ত বহাল থাকতে পারে।

আইন অনুযায়ী, নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন। কিন্তু আদালত বলেছে, এই মামলায় সেই শর্ত পূরণ হয়নি।

এদিকে ট্রাম্প প্রশাসন রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দেশভিত্তিক নতুন শুল্ক কৌশল বিবেচনা করছে বলেও জানা গেছে।

সূত্র: আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
২২ Time View