০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে আটকা ১৫০০ জাহাজ ও ২০ হাজার নাবিক।

ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালিতে বর্তমানে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

বৃহস্পতিবার (৭ মে) পানামায় অনুষ্ঠিত ‘মেরিটাইম কনভেনশন অব দ্য আমেরিকাস’-এ এ তথ্য জানান আইএমও প্রধান আর্সেনিও ডোমিঙ্গেজ।

তিনি বলেন, বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সামুদ্রিক পরিবহন বড় সংকটে পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর তেহরান পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে।

এই নৌপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়ে থাকে। আইএমও প্রধান জানান, বিশ্বে ব্যবহৃত মোট পণ্যের ৮০ শতাংশের বেশি সামুদ্রিক পথে পরিবহন করা হয়।

আটকে পড়া নাবিকদের বিষয়ে ডোমিঙ্গেজ বলেন, তারা নিরীহ মানুষ, যারা প্রতিদিন নিজেদের কাজের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে সচল রাখেন। কিন্তু ভূরাজনৈতিক সংঘাতের কারণে এখন তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:৫৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
১৯ Time View