০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের নতুন সেনাপ্রধান হলেন এন এস রাজা সুব্রামানি।

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হবে। এরপর থেকেই সুব্রামানির নিয়োগ কার্যকর হবে।

বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ভারতের উপ-সেনাপ্রধান এবং সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৮৫ সালে গারওয়াল রাইফেলসে কমিশন পাওয়ার মাধ্যমে তার সামরিক জীবনের শুরু। দীর্ঘ চার দশকের বেশি কর্মজীবনে ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী। এছাড়া যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবনে তিনি বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদকসহ একাধিক সম্মাননা পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
২৮ Time View