০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চান শুভেন্দু অধিকারী।

ভারতের পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সীমান্তের যেসব অংশে এখনো কাঁটাতারের বেড়া নেই, সেখানে দ্রুত বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা না গেলে পশ্চিমবঙ্গের জনবিন্যাস ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

তিনি জানান, ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ শেষ করতে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৫৩ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হলেও এখনো ৫৬৩ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়া বাকি আছে।

বিজেপি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে আসছে। দলটির নেতারা দাবি করছেন, সীমান্ত সুরক্ষিত করতে দ্রুত অবশিষ্ট অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ জরুরি।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস আগে থেকেই বলে আসছিল, সীমান্ত রক্ষা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব।

নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় প্রায় ৯১ লাখ নাম বাদ পড়ার ঘটনাকেও বিজেপির কিছু নেতা বাংলাদেশি অনুপ্রবেশের সঙ্গে যুক্ত করে মন্তব্য করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৬:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
২১ Time View