০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।
বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবার সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে কয়েক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন।
তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
মীরসরাই থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই রাজনীতিক একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
পরিবার জানিয়েছে, তার জানাজা ও দাফনের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।






















