০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ গেল ৫ ইতালীয় পর্যটকের

মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ ইতালীয় পর্যটক। নিহতদের মধ্যে মা ও তার ২০ বছর বয়সী মেয়েও রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকরা ‘ডিউক অব ইয়র্ক’ নামের একটি বিলাসবহুল ডাইভিং জাহাজে ভ্রমণে ছিলেন। তারা ভাভু অ্যাটলের আলিমাথা এলাকায় সমুদ্রের প্রায় ১৬৫ ফুট গভীরে ডুবো গুহা দেখতে নেমেছিলেন।

মঙ্গলবার সকালে ডাইভিংয়ে নামার পর নির্ধারিত সময়েও তারা ফিরে না আসায় নিখোঁজের খবর দেয় জাহাজের ক্রুরা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনিকা মন্টেফালকনে ও তার মেয়ে জর্জিয়া সোমকাল। এছাড়া আরও তিন ইতালীয় পর্যটকও প্রাণ হারিয়েছেন।

ঘটনার সময় এলাকায় প্রতিকূল আবহাওয়া বিরাজ করছিল। ঘণ্টায় প্রায় ৩০ মাইল বেগে ঝড়ো হাওয়া বইছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:৪৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
২৭ Time View