০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যক্তিগত বাগানে ট্রাম্পকে নিয়ে পুতিন প্রসঙ্গ তুললেন শি জিনপিং

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরের একটি বিরল মুহূর্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আনুষ্ঠানিক বৈঠকের বাইরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে নিয়ে যান তার ব্যক্তিগত বাগানে, যা সাধারণত বিদেশি নেতাদের জন্য খুব কমই উন্মুক্ত করা হয়।

বিশ্লেষকদের মতে, কঠোর প্রোটোকলনির্ভর চীনা কূটনীতিতে এমন অনানুষ্ঠানিক দৃশ্য খুবই বিরল। একটি ভিডিওতে দেখা যায়, ঝংনানহাই চত্বরে দোভাষীর মাধ্যমে ট্রাম্পের সঙ্গে খোশগল্প করছেন শি জিনপিং। হাঁটার সময় তিনি ট্রাম্পকে পথও দেখিয়ে দেন।

বাগানে হাঁটার সময় শতবর্ষী একটি গাছ দেখিয়ে শি বলেন, এটি আসলে দুটি আলাদা গাছ ছিল, যা সময়ের সঙ্গে একত্রে মিশে গেছে। বিশ্লেষকদের মতে, এটি দুই দেশের সম্পর্ক নিয়ে প্রতীকী বার্তা হতে পারে।

এক পর্যায়ে ট্রাম্প জানতে চান, শি কি প্রায়ই বিদেশি নেতাদের এখানে নিয়ে আসেন? জবাবে শি বলেন, ‘খুব কমই।’ এরপর হাসিমুখে তিনি যোগ করেন, ‘ভ্লাদিমির পুতিন এখানে এসেছিলেন।’

বিশ্লেষকদের মতে, পুতিনের প্রসঙ্গ তোলা এবং ব্যক্তিগত পরিসরে ট্রাম্পকে আমন্ত্রণ— দুই পরাশক্তির সম্পর্ক ও বৈশ্বিক কূটনীতিতে নতুন ইঙ্গিত বহন করছে।

পরিদর্শনের সময় শি চীনের ইতিহাস ও ঐতিহ্য নিয়েও কথা বলেন। সফর শেষে ট্রাম্পও মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘এরকম পরিবেশের সঙ্গে আমি সহজেই মানিয়ে নিতে পারব।’

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৫০:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৩৬ Time View