০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘ভুল থেকে শিক্ষা’ নেওয়ার আহ্বান রাশিয়ার

ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবস্থানের সমালোচনা করেছে রাশিয়া। দেশটির দূত মিখাইল উলিয়ানভ বলেছেন, অতীতের কৌশলগত ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ওয়াশিংটনের।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।

উলিয়ানভ বলেন, যদি প্রতিবেদনের তথ্য সঠিক হয়, তবে তা প্রমাণ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আগের ভুলগুলো থেকে কোনো শিক্ষা নেয়নি।

প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রয়োজন হলে সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি ওয়াশিংটনের রয়েছে।

অন্যদিকে ট্রাম্পও ইরানকে কড়া বার্তা দিয়ে বলেছেন, দ্রুত কোনো শান্তিচুক্তি না হলে তেহরানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের জন্য চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো পথ। তা না হলে তাদের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৩:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
৩০ Time View