০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক ট্রাম্পের

ইরান পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএর পরিচালকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, চীন সফর শেষে ট্রাম্প এই বৈঠকে অংশ নেন। চলতি সপ্তাহে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আরও একটি বৈঠক হতে পারে বলেও জানা গেছে।

সূত্রগুলোর দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জন্য পেন্টাগন ইতোমধ্যে একাধিক পরিকল্পনা প্রস্তুত রেখেছে।

এ ছাড়া ইরানের জ্বালানি ও অবকাঠামোগত স্থাপনায় সীমিত হামলার বিকল্পও বিবেচনায় রাখা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:৫৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
২৫ Time View