০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় ভয়াবহ পারিবারিক হত্যাকাণ্ড

অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত দুই শিশুর একজনের বয়স ১২ বছর এবং অন্যজনের বয়স মাত্র ৫ বছর।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ক্যাম্পবেল্টটাউন এলাকার নিজ বাসা থেকে নিজেই পুলিশে ফোন করেন ৪৭ বছর বয়সি ওই ব্যক্তি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ৪৬ বছর বয়সি স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে পারিবারিক সহিংসতার মাধ্যমে হত্যার তিনটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ঘরে থেকে দুই সন্তানের দেখাশোনা করতেন। দুই শিশুরই বিকাশজনিত সমস্যা ছিল। পরিবারের উপার্জন করতেন তাদের মা। প্রায় এক দশক আগে পরিবারটি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়।

নিউ সাউথ ওয়েলস পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলকে “অত্যন্ত নৃশংস অপরাধস্থল” হিসেবে বর্ণনা করেছেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে এমন কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। তবে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি।

স্থানীয় প্রতিবেশীরা জানান, শিশুরা সবসময় হাসিখুশি ছিল এবং প্রায়ই বাইরে খেলতে দেখা যেত। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: Sydney Morning Herald

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৪৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
২৩ Time View