০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ৪৩ কোটি ডলারের অস্ত্র চুক্তি
যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত এইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার এবং এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার ক্ষেপণাস্ত্র কিনছে।
দুই ধাপে এসব সমরাস্ত্র ভারতে পাঠানো হবে। মোট ৪২ কোটি ৮২ লাখ ডলারের এই চুক্তির মধ্যে ২৩ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে এম-৭৭৭ এ২ হাউইৎজার ক্ষেপণাস্ত্র, এর আনুষাঙ্গিক উপাদান, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও লজিস্টিক সাপোর্টের জন্য।
বাকি ১৯ কোটি ৮২ লাখ ডলারে ভারত অ্যাপাচে হেলিকপ্টার কিনেছে। তবে কয়টি হেলিকপ্টার কেনা হয়েছে, তা জানানো হয়নি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই অস্ত্র বিক্রয় যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।





















