০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভিয়েতনাম ট্র্যাপে’ পড়তে পারেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে হুমকি দিলেও কয়েকদিন পরই তা থেকে সরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবার দাবি করছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে। তবে বাস্তবতা ভিন্ন বলে মন্তব্য করেছেন ইরানবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত রব ম্যালি।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যালি বলেন, যুদ্ধ পরিস্থিতি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের সাফল্য ভুলভাবে মূল্যায়ন করছেন এবং এতে তিনি ‘ভিয়েতনাম ফাঁদে’ পড়ে যেতে পারেন।

ম্যালি বলেন, কতজন ইরানি নেতা নিহত হয়েছে কিংবা কতটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়েছে—এসব দিয়ে যুদ্ধের সাফল্য মাপা ভুল। এই সংঘাত এখন দীর্ঘ যুদ্ধে রূপ নিয়েছে এবং এর পেছনে রয়েছে মার্কিন ভুল পরিকল্পনা।

তার মতে, শুধু সামরিক সাফল্য দেখিয়ে এই যুদ্ধের সমাধান সম্ভব নয়। বরং এমন একটি সমঝোতায় পৌঁছাতে হবে, যেখানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানের স্বার্থও বিবেচনায় নেওয়া হবে।

সাবেক এই মার্কিন দূত আরও বলেন, সম্ভাব্য কোনো শান্তি চুক্তি হবে কি না, তা বিশ্লেষণে রাজনৈতিক বিশেষজ্ঞদের চেয়ে মনোবিজ্ঞানীরা বেশি কার্যকর হতে পারেন। কারণ পুরো বিষয়টি অনেকাংশে নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত মানসিকতা ও সিদ্ধান্ত গ্রহণের ওপর।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসনের সামরিক ও কূটনৈতিক কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও নতুন বিতর্ক তৈরি হয়েছে। একই সঙ্গে পেন্টাগনের দাবি, কয়েক সপ্তাহের বোমাবর্ষণের পর ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৩:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
২৮ Time View