০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির আগে রেমিট্যান্সে জোয়ার, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

কোরবানির ঈদ সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন দেখা গেছে। প্রবাসী বাংলাদেশিরা পরিবার-স্বজনের জন্য বেশি করে অর্থ পাঠানোয় মে মাসজুড়ে বৈধ চ্যানেলে বাড়ছে বৈদেশিক মুদ্রার প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। অর্থাৎ, চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় এক হাজার ৬০৯ কোটি টাকার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন—এই তিন কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া ঈদুল আজহাকে ঘিরে মে মাসের বাকি দিনগুলোতে রেমিট্যান্স আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স। আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার আসে।

এছাড়া ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স আসে দেশে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মে মাসে রেমিট্যান্স নতুন রেকর্ড গড়তে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৭:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
১১৬ Time View