০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের বড় ধরনের রদবদল!

বাংলাদেশ ব্যাংক–এর চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশ অনুযায়ী, পরিচালক মো. জয়নুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে বদলি হয়ে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে দায়িত্ব পালন করবেন। অপরদিকে পরিচালক মো. শহিদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি হয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১–এ যোগ দিচ্ছেন।

পরিচালক মো. বায়েজিদ সরকার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বদলি হয়ে মতিঝিল অফিসে দায়িত্ব পালন করবেন। সেখানে তিনি ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব সামলাবেন।

এছাড়া পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলাম মতিঝিল অফিস থেকে বদলি হয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১–এ যোগ দেবেন। অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে বদলি হয়ে সদরঘাট অফিসে দায়িত্ব পালন করবেন।

আদেশে বলা হয়েছে, এ বদলি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
৪৯ Time View