০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০ ফেব্রুয়ারি স্বর্ণের নতুন দর: ২২ ক্যারেটের ভরি কত?

বিশ্ব বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। নিজস্ব ছবি

আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি নির্ধারিত এ নতুন দর ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে কার্যকর রয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা, যা এর আগে ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

এছাড়া

  • ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা (আগে ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা),
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা (আগে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা),
  • এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে (আগে ছিল ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা)।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে।

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৪:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৩৬ Time View