০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা ষষ্ঠ দফায় বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
দেশের বাজারে টানা ষষ্ঠবারের মতো বাড়ানো হলো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এ সমন্বয় আনা হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি):
- ২২ ক্যারেট: ২,৭৪,১০৪ টাকা
- ২১ ক্যারেট: ২,৬১,৬৮২ টাকা
- ১৮ ক্যারেট: ২,২৪,২৯৯ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৮৩,৫৩৩ টাকা
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।
নতুন রুপার দাম (প্রতি ভরি):
- ২২ ক্যারেট: ৭,১৭৩ টাকা (বৃদ্ধি ১৭৪ টাকা)
- ২১ ক্যারেট: ৬,৮৮১ টাকা
- ১৮ ক্যারেট: ৫,৮৯০ টাকা
- সনাতন পদ্ধতি: ৪,৪৩২ টাকা
নতুন এ মূল্যতালিকা অবিলম্বে কার্যকর হয়েছে।

























