০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মার্চেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারিতে যে মূল্য কার্যকর ছিল, মার্চ মাসেও একই দর বহাল থাকবে। রোববার (১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুযায়ী মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নির্ধারিত দরে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থাকবে।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পত্র নম্বর ২৮.০৩.০০০০.০০০.০২৩.৩৭.০০০৫.২৫/ডিএলও-৩৫ (তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬)–এর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিপিসি জানায়, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে এ মূল্য সমন্বয় করা হয়েছে। নির্ধারিত দাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে এবং মার্চ মাসজুড়ে তা কার্যকর থাকবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৩:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
৪৩ Time View