০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি

ছবি : বেঙ্গল আই টিভি

রাজধানীর বাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজি মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে ১৭০–১৮০ টাকার থেকে ২৩০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ সাত দিনের মধ্যে দাম প্রায় ৫০–৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। মুরগির বাজারের এই অস্থিরতা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের ওপর নতুন করে চাপ তৈরি করেছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর নিউমার্কেটের কাঁচাবাজারসহ আশপাশের খুচরা বাজারগুলোতে দেখা গেছে, ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের মুরগির দামও চড়া। কক মুরগি কেজিপ্রতি প্রায় ৩৫০ টাকা, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, সাম্প্রতিক সময়ে সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়াই এই দাম বৃদ্ধির মূল কারণ। বিশেষ করে আসন্ন রমজানকে কেন্দ্র করে মুরগির চাহিদা বেড়েছে। নিউমার্কেটের মুরগি বিক্রেতারা বলেন, গত সপ্তাহে ব্রয়লার ১৭০–১৮০ টাকায় বিক্রি হয়েছিল। পাইকারি বাজারেই দাম বেড়ে যাওয়ায় খুচরায়ও দাম বেড়েছে। তারা জানান, রমজান সামনে রেখে অনেক খামারি আগেই মুরগি বিক্রি করেছেন। সরবরাহ কম হওয়ায় পাইকারি বাজারে দাম বৃদ্ধি পেয়েছে।

হঠাৎ এই দাম বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। এক ক্রেতা বলেন, এক সপ্তাহের মধ্যে এতটা দাম বাড়বে ভাবিনি। আগে ১৮০ টাকায় যে মুরগি কিনেছি, এখন সেটা ২৩০ টাকায় নিতে হচ্ছে। সংসারের খরচ অনেক বেড়ে যাচ্ছে। মাছ-মাংস সবকিছুরই দাম বেশি। একটা মাঝারি মুরগি নিলেই সাড়ে পাঁচশ থেকে ছয়শ টাকা খরচ হচ্ছে, সাধারণ মানুষের জন্য এটি বড় বোঝা।

মুরগির পাশাপাশি মাছের বাজারেও দামের তারতম্য লক্ষ্য করা গেছে। চাষের পাঙাশ মাছ ১৮০–২২০ টাকা কেজি, তেলাপিয়া ২০০–২২০ টাকা এবং রুই ৩৫০–৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের নদীর মাছের দাম আরো বেশি। বিভিন্ন প্রজাতির ছোট মাছের কেজি ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত ছুঁয়েছে।

সবজির বাজারেও দাম কিছুটা বেড়েছে। মান ও আকারভেদে বেগুন ৬০–৮০ টাকা, করলা ৮০–১০০ টাকা, ঢেঁড়স ৬০–৭০ টাকা এবং পটল ৬০–৭০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ার কারণে সরবরাহ কমেছে, যার ফলে দাম বেড়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
৮৫ Time View