০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ সেনা

ছবিঃ এ আই জেনারেট

সংযুক্ত আরব আমিরাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দেশের ভেতরে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এতে সশস্ত্র বাহিনীর দুই সদস্য প্রাণ হারান।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় কয়েকটি দেশকে লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে আরব আমিরাতও রয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এখন পর্যন্ত দেশটিতে চারজন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছেন। দুবাই ও আবুধাবিসহ বিভিন্ন শহরের ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরব আমিরাতের মিডিয়া অফিস জানায়, সোমবার দেশটির দিকে ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে ১২টি প্রতিহত করা হয়েছে এবং তিনটি সমুদ্রে গিয়ে পড়ে।

এ ছাড়া আমিরাতের দিকে ১৮টি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে ১৭টি ভূপাতিত করা সম্ভব হলেও একটি ড্রোন দেশের ভেতরে আঘাত হানে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৩:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৫৪ Time View