০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, চীনের কড়া বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য হামলার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেছে চীন। আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে বেইজিং তেহরানের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে।

সোমবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, কোনো অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।

তিনি আরও জানান, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন ইরানের সংবিধান অনুযায়ী দেশটির নিজস্ব অভ্যন্তরীণ বিষয়।

এর আগে রোববার (৮ মার্চ) রাতে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।

তবে এই নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড দাবি করেন, ট্রাম্প তাকে জানিয়েছেন যে মোজতবা খামেনির নিয়োগে তিনি সন্তুষ্ট নন। যদিও এ বিষয়ে ট্রাম্প প্রকাশ্যে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

এদিকে ইসরাইলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে মোজতবা খামেনির নিয়োগ নিয়ে মন্তব্য করতে এড়িয়ে যান ট্রাম্প। তিনি শুধু বলেন, “দেখা যাক কী হয়।”

তবে রোববার ট্রাম্প আরও বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা তার অনুমোদন ছাড়া বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন।

অন্যদিকে ইসরাইলও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা করা হোক না কেন, তাকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৪:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
১৪৪ Time View