০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগে ও পরে ছুটির সময় ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে Bangladesh Bank।

সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফশিলি ব্যাংক, মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে:

  • সব এটিএম বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে
  • বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ রাখতে হবে
  • কোনো কারিগরি ত্রুটি হলে দ্রুত সমাধান করতে হবে
  • এটিএম বুথে সার্বক্ষণিক নিরাপত্তা ও পাহারাদার রাখতে হবে

ডিজিটাল লেনদেনেও বিশেষ নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে,

  • পয়েন্ট অব সেল (POS) সেবা সচল রাখতে হবে
  • জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করতে হবে
  • ই-পেমেন্ট গেটওয়ে ব্যবহারে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখতে হবে
  • সব মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিসে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে

এছাড়া ঈদের ছুটির সময় যেকোনো লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে এবং সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখতে হবে।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি অনুমোদন হওয়ায় এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট ৭ দিন ছুটি থাকবে সরকারি-বেসরকারি অফিসে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০২:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৪৭ Time View