০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স
লোহিত সাগরে নিরাপত্তা জোরদারে দুটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নের নৌ-মিশন ‘অ্যাসপাইড’ (Aspides)–এর অংশ হিসেবে এই যুদ্ধজাহাজ পাঠানো হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
ফরাসি প্রেসিডেন্ট জানান, লোহিত সাগর ও আশপাশের সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে এ নৌ-মিশন পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে লোহিত সাগর ও আশপাশের সমুদ্রপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা প্রতিরোধের উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়ন ‘অপারেশন অ্যাসপাইড’ নামে এই নৌ-মিশন শুরু করে। এই মিশনের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার চেষ্টা চলছে।





















