০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউয়ানে লেনদেন হলে হরমুজ প্রণালি ব্যবহারের ইঙ্গিত ইরানের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের ক্ষেত্রে নতুন শর্ত আরোপের কথা বিবেচনা করছে ইরান।

সিএনএনের এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, তেলের কার্গো বা লেনদেন যদি চীনের মুদ্রা ‘ইউয়ান’-এ সম্পন্ন হয়, তাহলে নির্দিষ্ট কিছু ট্যাংকারকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি ভাবছে তেহরান।

ওই কর্মকর্তা জানান, কৌশলগত এই জলপথে ট্যাংকার চলাচল নিয়ন্ত্রণের জন্য ইরান একটি নতুন পরিকল্পনা তৈরি করছে। বর্তমানে বিশ্ব তেলবাজারে মার্কিন ডলারের প্রভাব থাকলেও ইরান সেই প্রথা ভাঙার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়া রাশিয়া তাদের তেলের একটি অংশ রুবল ও ইউয়ানে বিক্রি শুরু করে। একই পথে হাঁটতে চেয়ে ইরানও আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনা মুদ্রার প্রভাব বাড়াতে বেইজিংয়ের প্রচেষ্টাকে সমর্থন দিতে চাইছে।

সূত্র: মিডল ইস্ট আই।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৫৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
২৭ Time View