০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ শেষের সময় নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে—এ প্রশ্নে নির্দিষ্ট সময় না জানিয়ে বলেছেন, তিনি যখন নিজের অন্তর থেকে তা অনুভব করবেন তখনই যুদ্ধ বন্ধ হবে।

শুক্রবার (১৩ মার্চ) এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি যুদ্ধ সমাপ্তির জন্য কোনো নির্দিষ্ট সময়সূচি বা কৌশলগত পরিকল্পনার কথা উল্লেখ করেননি।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্টের এ বক্তব্য সামরিক বা কূটনৈতিক কৌশলের বদলে ব্যক্তিগত উপলব্ধির ওপর নির্ভরশীল অবস্থানকে তুলে ধরে। সাধারণত যুদ্ধের সমাপ্তি রাজনৈতিক সমঝোতা বা সামরিক লক্ষ্য অর্জনের মাধ্যমে নির্ধারিত হলেও ট্রাম্পের মন্তব্য ভিন্ন ধরনের ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এসেছে, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। তাদের মতে, যুদ্ধের সমাপ্তি নিয়ে এমন অস্পষ্ট অবস্থান মিত্র দেশ এবং প্রতিপক্ষ—উভয় পক্ষের মধ্যেই বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, ঠিক সেই সময় ট্রাম্পের এই মন্তব্য সামনে এসেছে। ফলে যুদ্ধের ভবিষ্যৎ কি ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে কি না—তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: সিএনএন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৯:৫২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
২৪ Time View