০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া, দাবি জেলেনস্কির

রাশিয়া ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার জন্য রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে এবং এটি ‘শতভাগ সত্য’। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘটিত আরও কয়েকটি হামলার সঙ্গেও এই ড্রোনের সম্পর্ক পাওয়া গেছে বলে জানান তিনি, যদিও সব ক্ষেত্রে এগুলো কোথায় তৈরি হয়েছে তা স্পষ্ট নয়।

শাহেদ ড্রোন প্রথম তৈরি করে ইরান। ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় কম খরচে হামলা চালানোর জন্য এটি ব্যবহৃত হয়। ২০২২ সালের শেষ দিকে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহার শুরু করে। ইউক্রেনের তথ্য অনুযায়ী, সে সময় থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে।

প্রথমদিকে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও বর্তমানে রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করছে। পরে বিভিন্ন দেশের সামরিক বাহিনীতেও এই ধরনের ড্রোন ব্যবহারের তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এ ধরনের ড্রোন ব্যবহৃত হচ্ছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৫:২৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
২৪ Time View