০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে কী ভাবছেন মার্কিনিরা

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা ঘিরে মার্কিন জনমতের একটি চিত্র উঠে এসেছে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক জরিপে। গত সপ্তাহে প্রকাশিত এ জরিপে ইরানের ওপর সামরিক হামলা নিয়ে মার্কিন ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন দেখা গেছে।

জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশ মার্কিন ভোটার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধিতা করছেন। অন্যদিকে ৪০ শতাংশ ভোটার এ ধরনের হামলার পক্ষে মত দিয়েছেন।

তবে ইরানের মাটিতে মার্কিন স্থলসেনা পাঠানোর প্রশ্নে অধিকাংশ ভোটার কঠোর আপত্তি জানিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় তিন-চতুর্থাংশই ইরানে মার্কিন সেনা মোতায়েনের ঘোর বিরোধিতা করেন। তাদের মতে, সরাসরি স্থলযুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সম্ভাব্য সংঘাতের পরিণতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। জরিপে অংশ নেওয়া তিন-চতুর্থাংশের বেশি মানুষ আশঙ্কা প্রকাশ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়তে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরাইলকে ঘিরেও মার্কিন ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জরিপ অনুযায়ী, ৪৪ শতাংশ ভোটার মনে করেন যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রয়োজনের তুলনায় বেশি সমর্থন দিচ্ছে। একইসংখ্যক অর্থাৎ ৪৪ শতাংশ ভোটার মনে করেন, ইসরাইলকে দেওয়া বর্তমান সমর্থনের মাত্রা যথাযথ ও ভারসাম্যপূর্ণ।

বিশ্লেষকদের মতে, এসব তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ইরান ও মধ্যপ্রাচ্য নীতির প্রশ্নে মার্কিন সমাজে মতপার্থক্য এখনও স্পষ্ট।

সূত্র: আলজাজিরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৬:২৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
৩৪ Time View