০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার (১৫ মার্চ) ভোররাত থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে এসব হামলা চালানো হয়েছে বলে গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

হিজবুল্লাহ জানায়, ইসরাইলের কফার ইউভাল বসতির উত্তরে অবস্থিত ‘কাফ হিল’ সাইটে মোতায়েন করা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে একঝাঁক রকেট নিক্ষেপ করা হয়েছে। হামলার কিছুক্ষণ পর লেবাননের সীমান্ত সংলগ্ন শহর মেইস আল-জাবালের বিপরীতে অবস্থিত ‘জিবিয়া’ পয়েন্টে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর কামান থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়।

রোববারের এসব হামলার মাধ্যমে ইসরাইলি বাহিনীর ওপর অন্তত চারটি বড় ধরনের আক্রমণের দায় স্বীকার করেছে লেবাননভিত্তিক এই গোষ্ঠীটি। সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে চলমান সংঘাতের অংশ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এসব হামলায় ইসরাইলি সেনাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সীমান্তে চলমান এই উত্তেজনার কারণে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৬:৩৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
২৪ Time View