০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের বিভিন্ন শহরে ইরানের হামলা

ইসরাইলের বিভিন্ন শহর লক্ষ্য করে ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, আকাশপথে আসা এসব ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরাইলের তেল আবিব শহরের বেশ কয়েকটি স্থানে গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনার তদন্ত করছে দেশটির পুলিশ।

এক পুলিশ মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলো আলাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ সদস্য ও বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল কাজ করছে।

তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৬:৩০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
২২ Time View