০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খারগ আইল্যান্ডে এবার ‘মজা করতে’ হামলা চালাবেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খারগ আইল্যান্ডে ‘মজার ছলে’ আবারও হামলা চালানোর পরিকল্পনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য মিত্র দেশগুলোর সহযোগিতা চাইছেন।
ট্রাম্প দাবি করেছেন, পূর্ববর্তী হামলায় খারগ দ্বীপের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে এবং প্রস্তাবিত সমঝোতা শর্তগুলো যথেষ্ট নয়। পরিস্থিতি অব্যাহত থাকায় তেলের সরবরাহে বিঘ্ন ঘটছে এবং দাম দ্রুত বাড়ছে। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেল গ্রহণকারী দেশগুলোকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে যুক্তরাষ্ট্র দ্রুত ও নিরাপদভাবে সহায়তা করতে পারে।






















