০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নিরাপত্তা বাহিনী পাঁচজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়, ভারতের মদদপুষ্ট সংগঠন ‘ফিতনা আল খাওয়ারিজ’-এর সদস্যদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) পরিচালনা করা হয়।

উল্লেখ্য, পাকিস্তান রাষ্ট্র ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামটি ব্যবহার করে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে বোঝাতে।

আইএসপিআর জানায়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘সন্ত্রাসী’দের অবস্থান লক্ষ্য করে কার্যকরভাবে অভিযান চালান। তীব্র গোলাগুলির একপর্যায়ে পাঁচজন ‘সন্ত্রাসী’ নিহত হয়।

নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, নিহতরা ভারতের মদদপুষ্ট ‘সন্ত্রাসী’ ছিল এবং এলাকায় বিভিন্ন ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডে জড়িত ছিল।

এলাকায় আরও কোনো ‘সন্ত্রাসী’ লুকিয়ে আছে কি না তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান (স্যানিটাইজেশন অপারেশন) চালানো হচ্ছে। আইএসপিআর জানায়, জাতীয় কর্মপরিকল্পনার (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে অভিযান জোরদার করবে।

লাক্কি মারওয়াতে সাম্প্রতিক সময়ে এটি ‘সন্ত্রাসী’দের বিরুদ্ধে সর্বশেষ অভিযান। এর দুই দিন আগে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) একই জেলায় আরেকটি গোয়েন্দাভিত্তিক অভিযানে ছয়জন ‘সন্ত্রাসী’কে হত্যা করে।

এর আগে বুধবারও ওই জেলায় পরিচালিত আরেকটি আইবিওতে নিরাপত্তা বাহিনী চারজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছিল।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৪:৫৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
৪৫ Time View