০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সমঝোতার জন্য মরিয়া ইরান, দাবি ট্রাম্পের

ইরান সমঝোতায় পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। সূত্র: আল জাজিরা।

ট্রাম্প আবারও দাবি করেন, ইরান সমঝোতার জন্য আগ্রহী হলেও তার মতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মতো প্রস্তুতি এখনো তাদের নেই।

তিনি বলেন, ‘আমি মনে করি কোনো এক সময় তারা সমঝোতায় আসবে। ইরানের সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় আমরা খুব ভালো অবস্থানে আছি।’

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, হরমুজ প্রণালি পাহারা দেওয়ার বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছেন।

অন্যদিকে ইরান বলছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজের জন্য এই প্রণালি বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৪:২১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
২৭ Time View