০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটনে ড্রোন শনাক্ত, ইরানের হামলা কি না অনিশ্চিত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে একটি ড্রোন শনাক্ত করেছে মার্কিন সেনাবাহিনী। এটি এমন একটি এলাকায় দেখা গেছে, যেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বসবাস করেন।

স্থানীয় সময় বুধবার (১৮ মার্চ) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে বা এটি কোনো হামলার অংশ কিনা—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ট্রাম্প প্রশাসন দাবি করে আসছিল, ইরান এমন প্রযুক্তি অর্জন করেছে যার মাধ্যমে সরাসরি যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো সম্ভব।

ইরানে মার্কিন আগ্রাসন শুরুর আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই সতর্ক করে জানিয়েছিল, ইরান আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার ঝুঁকি থাকতে পারে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রুবিও ও হেগসেথের বসবাসরত মার্কিন সামরিক ঘাঁটির ওপর এই ড্রোনটি শনাক্ত করা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তির বরাতে এ তথ্য জানানো হয়।

কর্মকর্তারা এখনো নিশ্চিত হতে পারেননি ড্রোনটি কোথা থেকে এসেছে।

ফোর্ট ম্যাকনায়ার এলাকায় ড্রোন শনাক্ত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে রুবিও ও হেগসেথকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
২৬ Time View