০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের পক্ষে আর থাকবে না জার্মানি

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় জার্মানি আর ইসরাইলকে সমর্থন বা সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে জিউইশ নিউজ সার্ভিস (জেএনএস)।

গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ ওঠার পর আগে বার্লিন ইসরাইলের পক্ষে দাঁড়ানোর পরিকল্পনা করলেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে দেশটি।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জোসেফ হিন্টারসেহার জানান, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের পক্ষে জার্মানির আর কোনো হস্তক্ষেপ বা মধ্যস্থতা থাকবে না।

এই সিদ্ধান্ত এমন সময় নেওয়া হয়েছে, যখন জার্মানি নিজেই আইসিজেতে নিকারাগুয়ার দায়ের করা একটি পৃথক মামলার মুখোমুখি। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ইসরাইলকে সহায়তা দিয়ে জার্মানি গণহত্যায় পরোক্ষভাবে সমর্থন দিয়েছে।

হিন্টারসেহার বলেন, বর্তমানে জার্মানি নিজেই আইনি প্রক্রিয়ার অংশ হয়ে পড়েছে। তাই ইসরাইলের মামলায় জড়ানোর পরিবর্তে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মোকাবিলায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গাজা ইস্যুতে ইসরাইলের অন্যতম সমর্থক হিসেবে পরিচিত ছিল জার্মানি। তবে সাম্প্রতিক এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আলজাজিরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৫:৪৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
২৪ Time View