০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলে একের পর এক ‘কদর’ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরাইলে একাধিক স্থানে আঘাত হানার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উত্তর ইসরাইলের হাইফা শহরে একটি ক্লাস্টার বোমা একটি বাড়িতে আঘাত হানে।

আইআরজিসি জানায়, তারা গুচ্ছ বোমা বহনকারী ‘কদর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নতুন করে হামলা চালিয়েছে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে পা দিয়ে ৩০ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় একজন নারী আহত হন এবং আতঙ্কিত হয়ে পড়া আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা হামলার ধারাবাহিকতায় ইসরাইলের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। জেরুজালেম, হাইফা, তেল আবিব ও পশ্চিম গ্যালিলি এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, নতুন করে ক্ষেপণাস্ত্র আসার সংকেত পাওয়ার পর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয়।

মধ্য ইসরাইলের একটি খোলা জায়গায় আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: জেরুসালেম পোস্ট ও আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৫:৫৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
২০ Time View