০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরাইলে হিজবুল্লাহর হামলা

ইরানের হামলার পাশাপাশি একই সময়ে ইসরাইলে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার ভোরে কিরিয়াত শমোনায় ইসরাইলি বসতির কাছে এই হামলার ঘটনা ঘটে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে তারা হামলাটি চালায়। ইসরাইলি সূত্রে জানা গেছে, লেবানন থেকে ছোড়া হামলায় একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ৮৮তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি জানায়, উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা ছাড়াও তেল আবিব ও বনেই ব্রাকসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। পাশাপাশি কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর আওতায় এই হামলা চালানো হয়েছে, যা উত্তর ফিলিস্তিন ও গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

এছাড়া সাফেদ শহরের উত্তরে একটি সামরিক কমান্ড সেন্টারসহ বিভিন্ন কৌশলগত স্থাপনায় আঘাত হানার কথাও উল্লেখ করেছে আইআরজিসি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৫:৪৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
২৪ Time View