০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ এড়িয়ে ২৭৩ মিলিয়ন ব্যারেল তেল আনছে দক্ষিণ কোরিয়া

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ার কারণে বিকল্প রুট খুঁজছে দক্ষিণ কোরিয়া। ইতোমধ্যে তারা ২৭৩ মিলিয়নেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করেছে। দেশটির শীর্ষ এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি

বুধবার (১৫ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফ খাঙ হুন-সিক বলেছেন, চারটি দেশে কূটনৈতিক সফরের মাধ্যমে চলতি বছরের শেষ নাগাদ মোট ২৭৩ মিলিয়ন ব্যারেল তেল আমদানির ব্যবস্থা করা হয়েছে। এই পরিমাণ তেল দক্ষিণ কোরিয়ার তিন মাসেরও বেশি চাহিদা পূরণে সক্ষম।

তিনি কাজাখস্তান, ওমান, সৌদি আরব ও কাতার সফর শেষে দেশে ফিরে এ ঘোষণা দেন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। এতেয় এশিয়ার অনেক দেশের মতো দক্ষিণ কোরিয়াও জ্বালানি সরবরাহ নিয়ে চাপে পড়েছে। বিশেষ করে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বিশেষজ্ঞদের মতে, বিকল্প রুটে তেল সরবরাহ নিশ্চিত করতে পারা দক্ষিণ কোরিয়ার জন্য একটি বড় কৌশলগত সাফল্য। যা বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার মধ্যেও দেশটির জ্বালানি নিরাপত্তা জোরদার করবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৬:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
১৯৯ Time View