০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনায় ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ফেরত পাঠানোর অনুরোধটি বর্তমানে পর্যালোচনা করছে ভারত। এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পাঠানো এই প্রত্যর্পণ অনুরোধটি ভারতের নিজস্ব আইনি কাঠামোর মধ্যে খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, ৮ এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ জানান।

রণধীর জয়সওয়াল আরও বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে। পাশাপাশি, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ও আইনি পরিস্থিতিও ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি জানান, ওই বৈঠকে এস জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।

এছাড়া, উভয় দেশ বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় পারস্পরিক অংশীদারিত্ব আরও গভীর করার সম্ভাব্য প্রস্তাবগুলো পর্যালোচনায় সম্মত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
২২৬ Time View