হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণা করেছে ইরান
লেবাননে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিয়েছে ইরান। এর ফলে প্রণালিটি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য

জানান। তিনি বলেন, লেবাননের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিকভাবে চলতে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রণালিটি এখন বাণিজ্যের জন্য প্রস্তুত থাকলেও ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।
তিনি আরও জানান, আলোচনার অধিকাংশ বিষয় ইতোমধ্যে সমাধানের পথে রয়েছে। তাই পুরো প্রক্রিয়াটি দ্রুত শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের একটি প্রধান শর্ত ছিল। পরবর্তীতে গত ১৬ এপ্রিল রাতে ডোনাল্ড ট্রাম্প ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন।





















