০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একই হোটেলে ট্রাম্পের ৪৫ বছর আগে জীবন বিপন্ন হয় আরেক প্রেসিডেন্টের

১৯৮১ সালের ৩০ মার্চ যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ওয়াশিংটন হিলটন থেকে বের হওয়ার সময় জন হিঙ্কলি জুনিয়র তাকে গুলি করেন। রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির তথ্য অনুযায়ী, সেদিন রিগান এএফএল-সিআইওর ৫,০০০ সদস্যের সামনে বক্তৃতা দিয়ে বের হচ্ছিলেন। তখন হিঙ্কলি তার ২২ ক্যালিবার রিভলভার থেকে ডেভাস্টেটর বুলেট ছোড়েন। একটি গুলি লিমুজিন থেকে ছিটকে রিগানের বাম বগলের নিচে লাগে। এতে তার ফুসফুস ফুটো হয়ে যায় এবং ভেতরে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়।

সেই হামলায় প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি, সিক্রেট সার্ভিস এজেন্ট টিমোথি ম্যাকার্থি এবং পুলিশ অফিসার টমাস ডেলাহান্টিও আহত হন। রিগানের বুকে গুলি লেগেছে বোঝা যায়নি, যতক্ষণ না তিনি কাশির সঙ্গে রক্ত বের হতে শুরু করেন। তাকে দ্রুত জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। বারো দিন হাসপাতালে থাকার পর তিনি হোয়াইট হাউসে ফিরতে সক্ষম হন।

এবারের ঘটনাতেও এক বন্দুকধারী শটগান নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এফবিআইয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, বন্দুকধারী একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে লক্ষ্য করে গুলি চালায়।

তবে এজেন্টের সুরক্ষামূলক পোশাক থাকায় তিনি আহত হননি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

তবে ট্রাম্পের মতো ভাগ্য সুপ্রসন্ন ছিল না রিগানের। সে কারণে সেদিন ওয়াশিংটন হিলটনেই গুলিবিদ্ধ হতে হয়েছিল তাকে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
২৪ Time View