০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড় পতনে স্বর্ণের বাজারে মন্দা ভাব

বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। একদিনেই এই মূল্যবান ধাতুর দাম ১ শতাংশের বেশি কমেছে। মূলত জ্বালানি তেলের দাম উচ্চ পর্যায়ে থাকায় বিশ্বব্যাপী পুনরায় মুদ্রাস্ফীতির আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে পারে-এমন সংকেতে স্বর্ণের বাজারে এই মন্দা ভাব দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫২ মিনিটে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৮ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে জুন মাসে সরবরাহের জন্য গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫৭৯ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে তা স্বর্ণের বাজারে বিরূপ প্রভাব ফেলে। তেলের দাম বাড়লে সুদের হারের ওপর চাপ সৃষ্টি হয়, যা সুদমুক্ত বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। বর্তমানে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে যুক্তরাষ্ট্রের ট্রেজারির মতো সুদবাহী সম্পদের দিকে বেশি ঝুঁকছেন।

সাধারণত ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির সময়ে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও উচ্চ সুদের হারের কারণে এটি বর্তমানে আকর্ষণ হারাচ্ছে। স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতু রুপা, প্লাটিনাম এবং প্যালাডিয়ামের দামও হ্রাস পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
৬১৬ Time View