০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয়েই ফিরতে চান দেব।

তৃণমূল কংগ্রেসের হয়ে দীর্ঘ এক দশকের বেশি সময় রাজনীতিতে সক্রিয় থাকার পর এবার নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেতা দেব। তিনি স্পষ্ট করে বলেছেন, ভবিষ্যতে রাজনীতিতে আর বেশি জড়াতে চান না, বরং অভিনয় নিয়েই থাকতে চান।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন সাবেক এই সাংসদ। সেখানে তিনি লেখেন, বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন এবং নতুন সরকার যেন রাজ্যের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করে সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।

একই সঙ্গে বাংলা চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন দেব। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে বিভাজন ও নিষেধাজ্ঞার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। বাংলা সিনেমার বিকাশের জন্য ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও শৈল্পিক স্বাধীনতা প্রয়োজন।

নিজের এলাকা ঘাটালের উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি। বিশেষ করে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নে নতুন সরকারের সহযোগিতা কামনা করেন দেব।

আনন্দবাজারের প্রতিবেদনে অভিনেতা বলেন, “রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই।”

তিনি আরও জানান, সবসময় চলচ্চিত্র শিল্পের মঙ্গল চেয়েছেন এবং ভবিষ্যতেও ইন্ডাস্ট্রির ভালো চাওয়া মানুষদের পাশে থাকবেন।

তবে তৃণমূলের পরাজয়ের পর দেবকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। অনেক ভক্তই চান, তিনি রাজনীতি ছেড়ে পুরোপুরি সিনেমাতেই মনোযোগ দিন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
১৮ Time View