০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম।
পাকিস্তানে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ১৪ রুপি ৯২ পয়সা এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৫ রুপি বৃদ্ধি করা হয়েছে।
দেশটির পেট্রোলিয়াম বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন প্রতি লিটার পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪১৪ রুপি ৭৮ পয়সা। অন্যদিকে হাই-স্পিড ডিজেলের দাম হবে ৪১৪ রুপি ৫৮ পয়সা।
শুক্রবার (৮ মে) রাত ১২টার পর থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিলও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন পেট্রোলের দাম প্রতি লিটারে ৬ রুপি ৫১ পয়সা এবং ডিজেলের দাম ১৯ রুপি ৩৯ পয়সা বাড়ানো হয়।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কারণেই পাকিস্তান সরকার বারবার তেলের দাম সমন্বয় করছে।
সূত্র: সামা টিভি।





















