০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের।

রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ৯, ১০ ও ১১ মে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতির অনুরোধ সরাসরি তার পক্ষ থেকেই করা হয়েছে এবং এতে রাজি হওয়ায় রাশিয়া ও ইউক্রেনের নেতাদের ধন্যবাদ জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ।

রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোন আলোচনার পর এই সমঝোতা হয়েছে।

যুদ্ধবিরতির সময় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি দুই দেশের মধ্যে এক হাজার করে মোট দুই হাজার বন্দি বিনিময়ের সিদ্ধান্তও হয়েছে।

এর আগে রাশিয়া ৯ মে বিজয় দিবস উপলক্ষে একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। তবে এবার দুই পক্ষই আনুষ্ঠানিকভাবে বিরতিতে সম্মত হয়েছে।

তবে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল নিয়ে দুই দেশের বিরোধ এখনো বড় বাধা হয়ে রয়েছে। রাশিয়া দখলকৃত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইলেও ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
২৮ Time View