০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শোষণ নীতির ভবিষ্যৎ বিশ্বে জায়গা হবে না: পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্রাজ্যবাদী চিন্তা ও শোষণের নীতির ভবিষ্যতের বিশ্বে কোনো স্থান হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের পররাষ্ট্রনীতি পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ওপর প্রতিষ্ঠিত।

পেজেশকিয়ান বলেন, সহনশীলতা ইরানি সংস্কৃতির গভীরে প্রোথিত এবং নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, দেশের অগ্রগতি ও জাতীয় পরিচয় রক্ষার এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি অভিযোগ করে বলেন, যখনই কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতার পথ বেছে নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি প্রশ্ন তোলেন, এটি কি চাপ প্রয়োগের কৌশল, নাকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন সংঘাতে জড়ানোর চেষ্টা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:৫২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
২৬ Time View