০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। মূলধারার বাইরে থাকা মানুষদের অর্থনীতির মূল স্রোতে আনার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

রোববার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রান্তিক মানুষদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের অধিকার নিশ্চিত করা।

তিনি জানান, আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় বাড়ানো হবে। স্বাস্থ্যসেবার ব্যয় আফগানিস্তানের চেয়েও বেশি হওয়াকে তিনি লজ্জাজনক বলে মন্তব্য করেন।

আমির খসরু আরও বলেন, দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে সরকার কার্যকর উদ্যোগ নিতে চায়।

হস্তশিল্প, মিউজিক, থিয়েটার ও খেলাধুলাকে সম্ভাবনাময় অর্থনৈতিক খাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও আন্তর্জাতিক মানের মার্কেটিংয়ের অভাবে বাংলাদেশ এসব খাতের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না।

তিনি বলেন, নারীদের আর্থিক স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। একইভাবে কৃষক কার্ডও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০১:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
২২ Time View