০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আত্মসমর্পণ নয়, বরং জাতীয় অধিকার ও স্বার্থ রক্ষার লড়াই।

রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, ইরান কখনো তার বৈধ অধিকার থেকে সরে আসবে না এবং শত্রুর সামনে মাথা নত করবে না।

তিনি আরও বলেন, আলোচনা বা সংলাপ মানেই পিছু হটা নয়। এর উদ্দেশ্য হচ্ছে ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান।

ইরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মূল বিষয় হতে হবে যুদ্ধ বন্ধ করা। পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য বিষয় পরে আলোচনা হতে পারে।

অন্যদিকে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান এখনো যুক্তরাষ্ট্রের মূল দাবিগুলো মানতে ব্যর্থ হয়েছে।

বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের সন্তোষজনক সমাধান দেয়নি তেহরান বলে অভিযোগ করেন তিনি।

তথ্যসূত্র: সিএনবিসি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০১:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
২০ Time View