০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-শি বৈঠকে ইরান, বাণিজ্য ও এআই ইস্যুতে বড় আলোচনা হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠকে ইরান, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পারমাণবিক অস্ত্র ও বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাসের বেশি সময় পর বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির নেতারা মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন।

ট্রাম্প বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম গঠনের বিষয়ও আলোচনায় আসতে পারে।

এছাড়া চীন বোয়িং উড়োজাহাজ, কৃষিপণ্য ও জ্বালানি খাতে বড় ধরনের ক্রয়চুক্তি ঘোষণা করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বৈঠকে ইরান ইস্যুও গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্র চায়, তেহরানের ওপর প্রভাব খাটিয়ে সংঘাত কমাতে ভূমিকা রাখুক বেইজিং।

তাইওয়ান ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। তবে এসব বিষয়ে এখনো দুই পক্ষের অবস্থানে বড় ধরনের পার্থক্য রয়েছে।

মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, চীনে এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। এ কারণে এআই ঝুঁকি মোকাবিলায় দুই দেশের মধ্যে স্থায়ী যোগাযোগ কাঠামো তৈরির বিষয়ও আলোচনায় আসতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০১:৪৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
২১ Time View